Friends Pet Shop - এর রিটার্ন ও রিফান্ড পলিসি (Return & Refund Policy)
Friends Pet Shop থেকে কেনাকাটা করার পর কোনো কারণে পণ্য নিয়ে সন্তুষ্ট না হলে বা ভুল পণ্য পেলে নিচের নিয়ম অনুযায়ী তা পরিবর্তন বা রিটার্ন করা যাবে:
১. পণ্য রিটার্ন করার নিয়ম:
- ডেলিভারি ম্যানের সামনেই পণ্যটি ভালোভাবে চেক করে নিন। কোনো ত্রুটি (যেমন: এক্সপায়ার ডেট ওভার বা প্যাকেট ছেঁড়া) থাকলে তখনই তাকে ফেরত দিন।
- ডেলিভারি ম্যান চলে আসার পর পণ্য রিটার্ন করতে চাইলে অবশ্যই তা অব্যবহৃত (Unopened) থাকতে হবে। সিল করা প্যাকেট খোলা হলে তা ফেরত নেওয়া হবে না।
২. রিটার্ন চার্জ:
- আমাদের ভুলের কারণে (ভুল পণ্য বা ড্যামেজ পণ্য) হলে রিটার্ন চার্জ আমরা বহন করব।
- কিন্তু কাস্টমার যদি নিজের পছন্দে পরিবর্তন করতে চান, তবে তাকে রিটার্ন এবং পুনরায় পাঠানোর ডেলিভারি চার্জ বহন করতে হবে।
৩. অর্ডার বাতিল (Cancellation):
- অর্ডার করার পর ২৪ ঘণ্টার মধ্যে বা ডেলিভারির জন্য পাঠানোর আগে কল করে অর্ডার বাতিল করা যাবে।
- ঢাকার বাইরের অর্ডারের ক্ষেত্রে যদি ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া হয়ে থাকে এবং পণ্যটি কুরিয়ারে চলে যায়, তবে সেই চার্জ ফেরত দেওয়া হবে না।
৪. রিফান্ড (Refund):
- যদি পণ্য স্টকে না থাকে বা রিটার্ন নেওয়া হয়, তবে রিফান্ড আপনার দেওয়া বিকাশ বা নগদ নম্বরে ৩-৭ কার্যদিবসের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে।